1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সবুজ আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

মাগুরায় সবুজ আন্দোলনের ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩০৪ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরায় পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে তখলপুর গ্রামের চরপাড়ায় অসহায়, হতদরিদ্রের মাঝে ঈদ বাজার সামগ্রী বিতরণ করেছেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। মঙ্গলবার (০৯ এপ্রিল) দুপুর ২ টায় নিজ বাড়িতে প্রায় অর্ধশত অসহায়, হতদরিদ্রের হাতে এসব ঈদ বাজার সামগ্রী তুলে দেওয়া হয়।

ঈদ বাজার সামগ্রির মধ্যে শাড়ি, লুঙ্গি, ২ প্যাকেট সেমাই, চিনি, গুড়া দুধ, কিসমিস সাবানসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির মাগুরা জেলা সভাপতি সাংবাদিক মোঃ. সাইফুল্লাহ, সবুজ আন্দোলন মাগুরা জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মুজাহিদ শেখ, শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মোঃ মহসিন মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার সরদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ সাজ্জাদ শরীফ, মোঃ লাল্টু মন্ডল, সবুজ আন্দোলন সদস্য মোঃ সালমান শেখ, আশিকুর রহমান, ইভান সরদার, রফি সরদারসহ অন্যরা।

বাপ্পি সরদার বলেন, প্রতিবছর নিজ গ্রামে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করে আসছি। অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক কাজ করার মাধ্যমে সমাজের প্রত্যেকটি সচ্ছল মানুষ সুন্দর গ্রাম, সুন্দর দেশ উপহার দিতে পারে। আগামীতে মাগুরা-১ আসনের অসহায় ও দরিদ্রদের মাঝে পর্যায়ক্রমে উপহার সামগ্রী প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net