1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারা বিশ্বের সাথে মিল রেখে একদিন আগেই সোনারগাঁয় পালিত হলো ঈদুল ফিতর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

সারা বিশ্বের সাথে মিল রেখে একদিন আগেই সোনারগাঁয় পালিত হলো ঈদুল ফিতর

মো. শাহ্জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪০৭ বার

সোনারগাঁ উপজেলায় একদিন আগেই আজ বুধবার সারা বিশ্বের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করলো একটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের লোকজন।

উপজেলার সনমান্দি ইউনিয়নের বাংলা বাজার এলাকায় গিরদান পশ্চিম পাড়া জামে মসজিদে আজ বুধবার সকাল নয়টায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদুল ফিতরের নামাজ আদাই করেন।

নামাজের আগে বয়ান ও পরে খুদবা শেষে একে অপরকে মিষ্টি খাইয়ে ইসলামি ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তাদেরকে ঈদুল ফিতর উদযাপন করতে দেখা যায়।

এ বিষয়ে ঈদের জামাতের খতিব মাওলানা আবু নাঈম বলেন, কোন দেশকে ফলো করে নয়, সহি হাদিসকে মানিয়া আজ ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে গত ১০বছর যাবৎ ঈদুল ফিতর ও আযহা উদযাপন করছি।

জানাযায়, বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ অঞ্চলে ঈদ উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার। মুসলিম অধ্যুষিত দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই বৃহস্পতিবার আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে পালিত হবে ঈদ।

এছাড়া সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিয়াম-সাধনার মাস রমজান শেষ করে আজ বুধবার বিশ্বের বেশিরভাগ দেশে শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করেছে।

মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে আজ বুধবার (১০ এপ্রিল) পালিত হহচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net