1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে এমপি সিদ্দিকুল আলমের উদ্যোগে ২০ হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও ঈদ খাদ্য প্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

সৈয়দপুরে এমপি সিদ্দিকুল আলমের উদ্যোগে ২০ হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও ঈদ খাদ্য প্যাকেজ বিতরণ

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৮৭ বার

সৈয়দপুরে নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলমের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার পিস শাড়ী লুঙ্গি ও ১০ হাজার প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে তাঁর জন্মস্থান উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ হাজার হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে ৫ হাজার শাড়ী লুঙ্গি এবং সৈয়দপুর পৌর এলাকার অসহায় মানুষের মাঝে ৫ হাজার শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়েছে।

আর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক, উর্দুভাসী ক্যাম্পবাসী ও ১০ হাজার ছিন্নমূল দুঃস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের উত্তর বঙ্গবন্ধু সড়কের এমপির নিজস্ব দলীয় কার্যালয়ে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর পৌর সদস্য সচিব রাকিব খান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও আমিরুজ্জামান সহ দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এমপি নির্বাচিত হওয়ার আগেও প্রতি বছর ঈদ উপলক্ষে এভাবে উপহার সামগ্রী বিতরণ করেছেন। তাছাড়া শীতকালে কম্বল ও শীতবস্ত্র বিতরণসহ সব সময়ই গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে তাঁর বাবার নামে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে সব ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net