1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে দাবিকৃত চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ভাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

তিতাসে দাবিকৃত চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ভাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৯৬ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় বাড়িতে এসে গুলি ছোঁড়ে প্রতিপক্ষ। এতে গুলিবিদ্ধ হয় সহোদর দুই ভাই।

ঘটনাটি ঘটেছে (১৩ মে) সোমবার সন্ধ্যায় ৭টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামের কাউছার মিয়ার বাড়ির সামনে।
প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহতরা হলেন, আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন (২৫) ও মো. শাহিন (২২)। এসময় আহতদের স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহত আল আমিন ও শাহিনের বড় ভাই যুবলীগ নেতা মো.নুরুজ্জামান বলেন, আমি একটি মাটি কাটার ভ্যাকু এনেছি একটি রাস্তার কাজ ও এক গৃহস্তের পুকুর কাটার জন্য। এতে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন, নুর নবী, বাবু,হযরত আলী ও ইয়াছিনসহ আরো ১৫/১৬ জন মিলে আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে আহত করে, এসময় আমি আমার নিজ বাড়িতে ছিলাম। যুবলীগ নেতা নুরুজ্জামান আরও বলেন ৪/৫ দিন আগে আমার নিকট যখন চাঁদা চায় আমি বিষয়টি তিতাস থানার সেকেন্ড অফিসার খালেকুজ্জামানকে জানিয়েছি। তাদের একজনকে থানায় নিয়ে গেলে বিচার করার আশ্বাস দিয়ে নিয়ে ছাড়িয়ে আনে। বাড়িতে আশার পরই আজ এই ঘটনা।

এবিষয়ে তিতাস থানার সেকেন্ড অফিসার (এস আই) খালেকুজ্জামান নিকট জানতে চাইলে তিনি বলেন, চাঁদা দাবির বিষয়ে আমাকে কেউ অবিহত করেনি এবং আমি এ বিষয়ে কিছুই জানিনা।

অন্যদিকে গুলির ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আলাউদ্দিন বলেন, ৪/৫ দিন আগে আমাদের পোড়াকান্দি গ্রামের মতিন মিয়ার ছেলে হযরত আলীর সাথে একটি বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুজ্জামানের লোকজন হযরত আলীকে ধরে নিয়ে যায়,তখন তিতাস থানা পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে গেলে দুই পক্ষই আপোষ করে চলে আসে।আজকের ঘটনা আমি জানিনা।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, সন্ধ্যায় আলীনগর গ্রামে মারামারি হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং আহতদেরকে দেখতে হাসপাতালে পুলিশ গিয়েছে। কয়েকদিন আগে পোড়াকান্দি গ্রামের হযরত আলী নামের কাউকে থানায় আনা হয়ে ছিল কি না? জানতে চাইলে ওসি বলেন ৯৯৯ ফোন পেয়েছি আলীনগর গ্রামে একটি ছেলে মারধর করছে, পরে তারা নিজেরাই আপোষ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net