1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষ-মোটর সাইকেল ভাংচুর! আহত-১০ আটক -৪ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মাগুরায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষ-মোটর সাইকেল ভাংচুর! আহত-১০ আটক -৪

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩০৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার নবগ্রাম বাজারে বুধবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ১০-১২ টি মোটর সাইকেল ও নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাসিম বিল্লাহ সংগ্রাম ও শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ঘটনার সময় রাজন গ্রুপের লোকজন নবগ্রাম বাজারে খেলাফত বিশ্বাসে দোকানের সামনে মোটরসাইকেল মার্কার একটি অফিস উদ্বোধন করেন। কিছুক্ষণ পরে সংগ্রাম গ্রুপের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে মোটর সাইকেলের অফিসের সামনে এসে বিভিন্ন ধরনের উস্কানীমূলক মন্তব্য করেন। তখন উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে সংগ্রাম তথা আব্দুল হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজন রাজন মিয়ার মটরসাইকেল মার্কার অফিস ভাংচুর করে। পরবর্তীতে রাজন গ্রুপের লোকজন একত্রিত হয়ে সংগ্রাম তথা হালিম চেয়ারম্যানের লোকজনকে ঘিরে ফেললে পুলিশ উপস্থিত হওয়ার আগেই মারধরসহ ১০-১২টি মোটর সাইকেল ভাংচুর করে।

উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারির সময় ফিরুজ মণ্ডল (৪০), মুক্তার হোসেন (৩৮)সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের কয়েকজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দ্বারিয়াপুর) চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে মারামারিসহ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুজন (২৭), আনোয়ার (২৪), ছিদ্দিক (৫৬)ও সঞ্চয়কে (৩২) আটক করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের সর্টগানের গুলি লেগেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সন্দেহজনকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net