1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রাউজানে ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৩৬ বার

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

মরহুম এবি এম ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ ৪০জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  কাজী আব্দুল ওহাব।উদ্বোধক ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফজলে রাব্বি চৌধুরী স্মৃতি বৃত্তি পর্ষদের আহবায়ক মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলটন কুমার ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর ৪নম্বর ওযার্ডের কাউন্সিলর শওকত হাসান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সুলতান আহমদ মেম্বার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সালাহউদ্দিন, ডা. মুকুল কান্তি রায়, মোহাম্মদ ইউসুফ, প্রধান শিক্ষক অশোক তালুকদার, সমীর কান্তি ভট্টাচার্য্য,দীপঙ্কর চৌধুরীসহ  শিক্ষক- শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তি পরিক্ষায়  বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ রাউজানের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।উল্লেখ্য, এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম এবি এম ফজলে রাব্বি চৌধুরী স্মরণে গত দুই বছর ধরে বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net