1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃদ্ধ বাবা-মাকে মারধর পর ঘরের টিন খুলে নিয়ে ও প্রাণনাশ হুমকি, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

বৃদ্ধ বাবা-মাকে মারধর পর ঘরের টিন খুলে নিয়ে ও প্রাণনাশ হুমকি, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩২৬ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে বাঁশে’র লাঠির আঘাতে মাথায় রক্তাক্ত করার পর বসত ঘরের টিন খুলে নিয়ে সম্পত্তির দখলের চেষ্টা ও প্রাণনাশ হুমকি দিয়েছে ছেলে। এ ঘটনায় বৃদ্ধ বাবা ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শনিবার (১১ মে ) দুপুরে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের লাল চাঁদপুর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।


৮০ বছর বয়সী বৃদ্ধ মো: আলী মিয়া
তার বড় ছেলে রফিকুল ইসলাম বাবুলের
বিরুদ্ধে ওইদিন রাতে থানায় লিখিত অভিযোগটি করেন। অভিযোগের ভিত্তিতে রোববার ঘটনার স্থলে তদন্ত করেন থানা পুলিশের সদস্যরা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,
মৃত উজির আহমেদের ছেলে আলী মিয়ার
পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুই ছেলে চট্টগ্রামে ব্যবসা করেন, আরেক ছেলে গত কয়েকবছর পূর্বে মারা যায়, ছোট ছেলে প্রবাসে কর্মরত,আর এক ছেলে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হয়ে বাবা-মা সঙ্গে থাকেন। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই।বড় ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন।
আলী মিয়া পেশায় একজন কৃষক তিনি বৃদ্ধ হওয়ার কারনে আগেরমত কৃষি খাতে কাজ করতে পাচ্ছেনা বর্তমানে প্রবাসে থাকা ও দেশে কর্মরত এক ছেলে বাবা-মা এবং প্রতিবন্ধী ভাইয়ের সবখরচ চালাচ্ছেন তারা।
সম্পত্তি ও পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে বড় ছেলে রফিকুল ইসলাম বাবুল তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারধর করে এবং বাঁশে’র লাঠি নিয়ে মাথায় আঘাত করলে মাথা কেটে রক্তাক্ত জখম হন বাবা আলী মিয়া। এ সময় বৃদ্ধ মা রশিদা বেগম (৭০) স্বামীকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারপিট করেন এবং লাঠির আঘাতে মা রশিদার চোখে নিচে কেটে রক্তাক্ত জখম হন তিনি। এমনকি ঘরের ভিতরে থাকা প্রতিবন্ধী ভাইয়কেও পিটিয়ে রক্তাক্ত করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় রফিকুল ইসলাম বাবুল ও তার স্ত্রী দুই সন্তানেরা।
একইসাথে তাদের বসত ঘর ভাংচুর করে ঘরের চালের টিন খুলে নিয়ে বাবা-মা ও প্রতিবন্ধী ভাইকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যান তারা। এ সময় বাড়ীর স্বজনরা আহত ব্যক্তিদেরকে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: শাহজাহান কবির রোববার রাতে বলেন,বাবা-মাকে মারধর করা ছেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net