1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে অজ্ঞান পার্টি হাতিয়ে নিল ৪,ভরি স্বর্ণ, মুমুর্ষ অবস্থায় নারীকে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

খুটাখালীতে অজ্ঞান পার্টি হাতিয়ে নিল ৪,ভরি স্বর্ণ, মুমুর্ষ অবস্থায় নারীকে উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৪৮ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের আনছারু বেগম নামের এক নারী। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ নাইক্যংদিয়া এলাকার লেদু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

গত বুধবার সন্ধ্যায় খুটাখালী বাজার এলাকায় ঘটনাটি ঘটলেও রাত ১০ টার দিকে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বড় বিল থেকে। পুলিশের সহযোগিতায় উদ্ধার করে স্বজনরা হাসপাতালে প্রেরণ করেন তাকে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী নারীর ভাই জসিম জানান, বোন আনছারু বিকেলে তার বাড়ি থেকে পোকখালী দক্ষিণ নাইক্যংদিয়া চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে খুটাখালী বাজারে আসে। এ সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে।
তিনি বলেন, রাত ১০ টার দিকে আনছারুর ছেলের মোবাইলে অজ্ঞাতনামা নম্বর থেকে কল করে মায়ের ঘটনার বিবরণ দেন জনৈক নারী। পরে ছেলে মিজানুর রহমানের নেতৃত্বে আত্মীয় স্বজনরা ঈদগড় ইউনিয়নের বড় বিল সাইক্লোন সেন্টারের পাশ থেকে উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসে।

ছেলে মিজানুর রহমান বলেন, তার মায়ের কাছে প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণংলকার ছিল। সবগুলো হাতিয়ে নিয়ে ঈদগড় ফেলে রেখে আসে দুষ্কৃতকারীরা। রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন নারী পুরুষ আনছারু বেগমকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। খবর পেয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির সহযোগিতায় উদ্ধার করা হয় মা’কে।

সংঘটিত ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং ব্যবহৃত সিএনজি শনাক্তের কাজ চলছে। চিহ্নিত করা গেলে আইনের আশ্রয় নিবেন বলে জানান পুত্র মিজান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net