ঢাকা   ০৯:১৬:১৬ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে উল্টো পথে গাড়ি চালালেই মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছেন রাউজান হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (৭জুন) সকালে রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌরসভার জলিলনগর ও মুন্সিরঘাট এলাকায় অভিযান চালিয়ে এই মামলা দেয়া হয়। হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম  বলেন, শুক্রবার সকালে ফিটনেস বিহীন গাড়ি ও উল্টো পথে আসা ৭টি সিএনজি অটোরিকশা, ৫টি মোটর সাইকেলসহ ১২টি গাড়ির বিরুদ্ধে হাইওয়ে থানা মামলা রুজু করা হয়। গত এক মাসে ৯০টি গাড়ির বিরুদ্ধে উল্টো পথে চলার জন্য থানায় মামলা হয়েছে।মামলা দেওয়া গাড়ি মালিকরা নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে মামলা তুলতে হবে। উল্টো পথে যানবাহন চলাচলের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে রাউজান হাইওয়ে পুলিশ। এ ধরনের অপরাধ কেউ করলে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেয়া হবে। তিনি আরও বলেন, এভাবে গাড়ি চালানো পুরোপুরি বেআইনি। এতে যানজট হয়, দুর্ঘটনা ঘটে। এটা সুনাগরিকের পরিচয় বহন করে না।।কাগজপত্র বিহীন ফিটনেস বিহীন, লাইসেন্স বিহীন চালক উল্টা পথে গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি