1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভিক্টোরিয়া কলেজের কর্মচারীদের জন্য ক্যাম্পাস বার্তার ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ভিক্টোরিয়া কলেজের কর্মচারীদের জন্য ক্যাম্পাস বার্তার ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৪১ বার

 মাকছুদুর রহমান

প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তার উদ্যোগে কলেজে কর্মরত ৩৫ জন বেসরকারি কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আতপ চাল, তেল, সেমাই, চিনি ও গুঁড়ো দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। বুধবার (১২ জুন ) প্রশাসনিক ভবনের নিচতলায় ক্যাম্পাস বার্তা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মচারীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান। ক্যাম্পার বার্তার সম্পাদক আবু সুফিয়ান রাসেলের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, সাম্য ও ভ্রাতৃত্বের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত। প্রতিবছর ঈদ আমাদের মধ্যে সেই বার্তাই নিয়ে আসে। তবে ধনী-গরিব সবাই যেন ঈদ উৎসবে শামিল হতে পারে, প্রতিটি সামর্থ্যবানকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। ব্যতিক্রমী এই আয়োজনের জন্য তিনি ক্যাম্পাস বার্তা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ক্যাম্পাস বার্তার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net