1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদায় আবারও ভেসে উঠলো মৃত দু'টি কাতলা মা মাছ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

হালদায় আবারও ভেসে উঠলো মৃত দু’টি কাতলা মা মাছ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২১৩ বার

 

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

 

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও দুটি মৃত কাতলা মা মাছ ভেসে ওঠে।শুক্রবার (২৮জুন) দুপুরে পৃথক দুটি স্থান থেকে এ মা মাছ গুলো উদ্ধার করে। হাটহাজারীর ১০ নং উত্তর মাদার্শার কুমারখালি ঘাট ও কুমারখালী ঘাটের সামনে সুলতানা বাপের ঘাট এলাকায় ভেসে ওঠে মৃত কাতলা মা মাছ দুটি। এই মাছ দুটির দৈর্ঘ্য-৯৮ সে.মি. ও ওজন-প্রায় ১৬ কেজি, দৈর্ঘ্য -৮৫ সে.মি. ও ওজন প্রায়-১০ কেজি।প্রথম মাছটির কানকোর নিয়ে বড়শির আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্বিতীয় মাছটি পচে গলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন লক্ষ করা যায়নি।কিছু অসাধু মাছ শিকারি এবং নদীর পানি দূষিত হওয়ার কারণেই এ মৃত্যু বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এভাবে হালদায় মা মাছ ও ডলফিন মারা গেলে জীব-বৈচিত্র হুমকির মুখে পড়বে।এ অবস্থায় হালদার জীববৈচিত্র্য রক্ষায় হালদার পাড়ে নজরদারি বাড়ানোর প্রয়োজনও মনে করছেন বিশেষজ্ঞরা। গত বুধবার (২৬ জুন) দুপুরে রাউজান উরকিরচর বাকর আলী চৌধুরী ঘাট এলাকার নদী থেকে মৃত মা রুই মাছ ভেসে ওঠে। এর আগে মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টায় নদীর হাটহাজারী অংশে একটি বড় ডলফিন মরে ভেসে উঠে। এছাড়া এক সপ্তাহ আগে ১২ কেজি ওজনের মৃত কাতলা মাছ নদীতে ভেসে উঠেছিল। গত চারদিনে হালদায় ডলফিনসহ মা মাছ মরছে চারটি। তবে হালদার কান্না শুনার কেউ নেই। এভাবে মা মাছ ডলফিন মরলে অস্তিত্ব হারাবে হালদা। হালদাকে বাঁচতে নদীর দু”পাড়ের বাসিন্দাদের নিয়ে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন। এই বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর বিভিন্ন অংশে ও শাখাখালে অবৈধভাবে বিভিন্ন ধরনের জাল, বঁড়শি ও রাসায়নিক বিষ ব্যবহার করে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য হুমকি। হালদায় চারদিনে ডলফিনসহ চারটি মা মাছের মৃত্যু হালদা বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।এছাড়াও কলকারখানা, পোলট্রি ও ডেইরি ফার্মের বিষাক্ত বর্জ্য হালদা নদী ও নদীর সঙ্গে সংযুক্ত খাল হয়ে প্রতিনিয়ত পানিতে পড়ছে যা হালদার জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। হালদা বাস্তুতন্ত্রকে মাছ, ডলফিন ও অন্যান্য প্রাণীর নিরাপদ আবাসস্থল করতে দূষণসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলে হালদার জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net