1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন ও উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

ধর্মপাশায় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন ও উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪০২ বার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে শিশুদের নিয়ে প্রতীকি জন্মদিন উৎসব উদযাপন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ধর্মপাশা এপি হলরুমে কেক কেটে শিশুদের জন্মদিন পালন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবন কামনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার, ভাইস চেয়ারম্যান, এ্যাডভোকেট এ.এইচ.এম ওয়াসিম, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, নান্দাইল এসিওর সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাফাক,ওয়ার্ল্ড ভিশন এরিয়া ম্যানেজার সাগর জন কস্তা, পারি ম্যানেজার অঞ্জন কুমার রুরাম প্রমুখ। জন্মদিনে কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে স্কুল পড়ুয়া শিশুদের ১০ টি করে খাতা ও যেসকল শিশু স্কুলে ভর্তি হয়নি তাদের একটি করে ছাতা উপহার দেওয়া হয়। ধর্মপাশা উপজেলার ৩টি ইউনিয়নের ৪ হাজার শিশুর মাঝে জন্মদিনের উপহার খাতা ও ছাতা বিতরন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net