1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে কিশোরীকে অপহরণ, ৪ দিনেও উদ্ধার হয়নি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

শ্রীপুরে কিশোরীকে অপহরণ, ৪ দিনেও উদ্ধার হয়নি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৩৪ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

তাসলিমা আক্তার (তপা) (১৬) কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় হৃদয় মিয়া  নামের এক যুবক ও তার সহযোগীরা। গাজীপুরের শ্রীপুরে প্রেমে সাড়া না পেয়ে রাস্তা থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে।

গত মঙ্গলবার অপহৃত কিশোরীর বাবা বাদী হয়ে হৃদয় মিয়া (২৫)সহ আরো কয়েকদিনের নাম উল্লেখ্য করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত হৃদয় মিয়া নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বাইঞ্জা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। আর কিশোরী তাসলিমা আক্তার (তপা) শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায়, হৃদয় মিয়া তমিজ উদ্দিনের মালিকানাধীন মোবাইল টেলিকমের দোকানে চাকরি করতো।

এ সূত্র ধরে ওই কিশোরীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো হৃদয় মিয়া। কিন্ত তাসলিমা আক্তার (তপা) সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি মা-বাবাকে জানায়। এরপর হৃদয় মিয়াকে দোকান থেকে বের করে দেওয়া হয়। এতে তপার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন হৃদয় মিয়া। গেলো ৮ তারিখ সাইটালিয়া বাজার সংলগ্ন মাদ্রাসা থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে আসার উদ্দেশ্য রওনা হলে তপাকে হৃদয় মিয়া ও আরো অজ্ঞাত কয়েকজন মিলে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

ওই কিশোরীর পিতা তমিজ উদ্দিন শুক্রবার দুপুরে কান্না জড়িত কণ্ঠে বলেন, অপহরণকারী একজন লম্পট ও দুশ্চরিত্রের লোক। দ্রুত অপহরণকারীদের গ্রেফতার ও কিশোরী তাসলিমা আক্তার তপাকে উদ্ধারের দাবী জানান। শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে অভিযুক্তটি ডিবি পুলিশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net