1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৮ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৩১ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মমলার অপরাপর আসামীরা হলেন- কলীপুর ৭ নম্বর ওয়ার্ডের জমির উদ্দিন (৪৫), নুরুল মোস্তফা (৪০), কালীপুর ৮ নম্বর ওয়ার্ডের আবু ছৈয়্যদ (৫০), আবু বক্কর (৪০), আবু সালেহ (৩৬), জয়নাল (২৫)।

আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল হামিদের আদালতে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মামলাটি করেন কালীপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট তকসিমুল গণি ইমন, অ্যাডভোকেট লুৎফুল হায়দার ও অ্যাডভোকেট আবু নাছেরসহ বিপুল সংখ্যক আইনজীবী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর নির্দেশ ও আশ্রয়ে বাঁশখালীর কালীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, চাঁদাবাজি, জায়গা জমি এবং বাগান দখলসহ বিরোধী লোকজনের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়।

বাদী সুনির্দিষ্ট অভিযোগ করে বলেন, বিগত ২৫ ডিসেম্বর ২০২৩ ইং এবং ২৫ জুলাই ২০২৪ ইং তারিখে আসামিরা কালীপুরে তার লিচু বাগান দখল করেন। আসামিরা সাবেক এমপির নির্দেশে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত এই চেয়ারম্যানের ঘরবাড়ি ভাংচুর করেন।

মামলার বাদী নুরুল হক জানান, আসামিরা তাকে বিগত দিনগুলোতে ক্ষমতার জোরে চরমভাবে নির্যাতন করেন। তার সন্তান ও পরিবারের সদস্যদের একের পর এক মিথ্যা মামলা দেন। তাকে বাড়ি ঘরেও থাকতে দেননি।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট তকসিমুল গণি ইমন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

বাঁশখালী থানার ওসি তদন্ত শুধাংশু শেখর হালদার জানান, ‘মামলার বিষয়টি শুনেছি। আদালত থেকে আদেশের কপি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net