1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের উজিপুরে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি ভাংচুর, যন্ত্রপাতি সহ আড়াই কোটি টাকার মালামাল লুট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

চৌদ্দগ্রামের উজিপুরে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি ভাংচুর, যন্ত্রপাতি সহ আড়াই কোটি টাকার মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৮০ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি এন্ড হ্যাচারীতে ভাংচুর ও লুটপাট হয়েছে। দেশের পুলিশি কার্যক্রম ব্যাহত হওয়ায় ভুক্তভোগি কোনো প্রকার আইনী ব্যবস্থাও গ্রহণ করতে পারছেন না।

গত ০৫ আগস্ট (সোমবার) বিকালে ক্ষমতাসীন দলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনা, ব্যক্তি মালিকানাধিন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা ও ভাংচুর চালায় দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় বুধবার (০৭ আগস্ট) রাতে সন্ত্রাসী কায়দায় দুর্বৃত্তরা উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অবস্থিত স্বপ্নডিঙ্গা পোল্ট্রি এন্ড হ্যাচারীতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি খামারি মো: আহসান হাবীব।

তিনি জানান, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করে আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে ২০১৪-১৫ সালে স্বপ্নডিঙ্গা পোল্ট্রি ও হ্যাচারীটি প্রতিষ্ঠা করে মুরগির বাচ্চা উৎপাদন শুরু করি। পাশাপাশি কয়েকটি শেড স্থাপন করে বিভিন্ন জাতের মুরগি লালন-পালন করি। মোটামুটি ভালোই চলছিলো ব্যবসা। নিত্য প্রয়োজনীয় বাজারে চাহিদা অনুযায়ী সাধ্যমত যোগান দিয়ে অর্থ আয়ের মাধ্যমে সফলতা অর্জনের পাশাপাশি দেশের কল্যাণে অবদান রাখছিলাম। এরমধ্যে আসলো করোনা (কোভিড-১৯) ভাইরাস। সরকার লকডাউন দেওয়ায় তখন যথাসময়ে বাচ্চা ডেলিভারি দিতে না পারায় প্রায় ৬-৭ লাখ বাচ্চা মুরগি মাটিতে দাফন করে ফেলতে হয়। একই সময় ৫ হাজার বড় মুরগিও মারা যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতির সম্মুখীন হই। পরবর্তীতে খামারটি বন্ধ করে দিয়ে মানসিক প্রশান্তির লক্ষ্যে এবং জীবিকার তাগিদে ২০২১ সালের শেষের দিকে আমি সৌদিআরব চলে যাই। খামারটি যন্ত্রপাতি সহ এভাবেই ছিলো। একজন পাহারাদার এটির দেখাশোনা করতো। গত ০৭ আগস্ট-২০২৪ ইং তারিখে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা উক্ত হ্যাচারিতে ঢুকে মেশিনপত্র ভাংচুর চালায়। এ সময় তারা ছোট-বড় প্রায় ৪০-৪৫টি মোটর যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। যার অনুমান মূল্য প্রায় আড়াই কোটি টাকা। বিষয়টি জানার পর আমি মানসিকভাবে ভিষণ অসুস্থ হয়ে পড়ি। দেশের আইন-শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই দেশে এসে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net