1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে এতিমখানা নিবাসীদের মাঝে হাইজিন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নবীনগরে এতিমখানা নিবাসীদের মাঝে হাইজিন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দায়েমী ফাউন্ডেশনের উদ‍্যোগে হাইজিন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দায়েমীয়া দরবার শরীফ প্রাঙ্গণে ইব্রাহিমপুর সুফি আজমত উল্লাহ (রঃ) এতিমখানা নিবাসীদের (বালক- বালিকা) মাঝে এ বিতরণী অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সহ-সভাপতি নোমান চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষা ও স্বাস্থ্য কো-অর্ডিনেটর আবদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী।

জানা যায়, জনপ্রতি বডি সোপ ১ পিস, লন্ড্রি সাবান ১ পিস, টুথব্রাশ ১ পিস, টুথপেস্ট ১ পিস, খাতা ৫ পিস, কলম ৬ পিস, স্কেল ১ পিস, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট সম্বলিত স্টাফসহ ১৭৫ জনের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের কর্মকর্তা খোদাদাদ মারুফ (হেড অব প্রোগ্রাম), মোঃ আতাউল্লাহ (প্রকল্প পরিচালক), মেহেদি হাসান কাবেজ (সিনিয়র এক্সিকিউটিভ) সহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net