1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গোপসাগ‌রে ফিশিং বোটে ডাকা‌তি ধৃত ইলিশসহ জাল লুটপাটের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

বঙ্গোপসাগ‌রে ফিশিং বোটে ডাকা‌তি ধৃত ইলিশসহ জাল লুটপাটের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় ঢাকা উত্তরা সিটি কর্পোরেশন এলাকার মো. আক্তার হোছাইন এর মালিকানাধীন এফ.বি মা বাবার দোয়া ফিশিং বোটে দুধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন ঘটিভাঙ্গা এলাকার এফ.বি মারুফ ফিশিং বোটের মালিক আব্দুচ ছবুরের বিরুদ্ধে। এ ঘটনার অভিযোগে ভুক্তভোগী মো. আক্তার হোছাইন বাদী হয়ে আব্দুচ ছবুরসহ ৯জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজহার দায়ের করেন।

গত ৩১ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে সোনাদিয়া দ্বীপ থেকে ৫০ মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাত আব্দুচ ছবুরের নের্তৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বোট ডাকাতি করে ৬০ পিচ জাল, ১০/১২ লক্ষ টাকার ধৃত ইলিশ মাছ লুট করে নিয়ে যায়। এ সময় বোটে থাকা ১৭ জন মাঝিমাল্লাকে বেধড়ক মারধর করে বোটের ইঞ্জিন বিকল করে দেয়।

বাদীর এজহার সূত্রে জানা যায়, ‘গত ২০ আগষ্ট পটুয়াখালী মহিপুর ঘাট হতে মো. আক্তার হোছাইনের মালিকানাধীন এফ.বি মা বাবার দোয়া ফিশিং বোটটি মাছ ধরার ৬০পিচ জালসহ রসদপত্র নিয়ে বোটের মাঝি শহিদুল্লাহর নের্তৃত্বে ১৭ জন মল্লা সহ বঙ্গোপসাগরে ১১ দিন ধরে মাছ শিকার করে কক্সবাজার ফিশারী ঘাটের উদ্দ্যেশ্যে রাওয়ানা দেন। ৩১ আগস্ট মাছ বোঝাই বোটটি সোনাদিয়া দ্বীপের দক্ষিণে পৌঁছালে পূর্ব থেকে উৎপেঁতে থাকা এফ.বি মারুফ ফিশিং বোটের মালিক আব্দুচ ছবুর ডাকাতসহ তার সহযোগীরা অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতি করে। এ সময় আক্তারের মালিকানাধীন বোটের মাঝিমাল্লাসহ ১৭ জনকে ওই বোটের মেশিন ঘরে আটকে রেখে মারধর করে ১৪টি মোবাইল ছিনিয়ে নেয়।

বোটের মালিক আক্তার হোছাইন অভিযোগ করে আরো বলেন, আসামীরা আমার বোটটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে নজিরার টেকের কাছাকাছি এনে ফিশিং বোটে ধৃত ১০/১২ লক্ষ টাকা মূল্যের ইলিশ মাছ ও ২৫ লক্ষ টাকা মূল্যের ৬০ পিচ জাল লুট করে নিয়ে যায়। এ সময় তারা আমার বোটের ইঞ্জিনে আঘাত করে বিকল করে সাগরে ফেলে মহেশখালী ঘাটের দিকে রাওয়ানা দেয়।

পরে ডাকাতমুক্ত হয়ে সারারাত সাগরে ভাসতে থাকে আমার মাঝিমাল্লা। পরদিন সকাল বেলায় অনেক চেষ্টায় বোটের ইঞ্জিন চালু হলে মাঝিমাল্লা সহ বাঁশখালী থানাধীন খাটখালী ঘাটে পৌঁছান। এ বিষয়ে পরদিন কক্সবাজার সদর মডেল থানায় আমি বাদি হয়ে অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান মুঠোফোনে বলেন, ‘বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপে বোট ডাকাতির বিষয়ে কেউ অভিযোগ দিয়েছে কিনা তা দেখে জানাতে পারবো। আমি একটি প্রোগ্রামে আছি। তবে অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

 

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net