1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান মো:সালাউদ্দিন চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান মো:সালাউদ্দিন চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার

এস কে সানি ( টঙ্গী গাজীপুর ):

গাজীপুরের স্বনামধন্য স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান, আজিজ চৌধুরী শিল্প গ্রুপের মালিক ,বিজিএমইএ ও এফবিসিসিআই এর সদস্য, বাংলাদেশ-ফিলিপাইন চেম্বারের পরিচালক , আন্তর্জাতিক এ্যাপারেল ফেডারেশনের সদস্য ও ডিবিসি চ্যানেলের পরিচালক এবং মানবিক মানুষ সমাজ সেবক মো:সালাউদ্দিন চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার করছে কিছু অসাধু লোকজন। এবিষয়ে জিএমপির বাসন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সিআইডি কেও জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে সালাউদ্দিন চৌধুরী একজন সফল ব্যবসায়ী ও মানবিক মানুষ।দেশের যেকোন ক্রান্তিকালে তার পরিবারকে নিয়ে দেশ ও মানুষের দরকারে বিনা স্বার্থে দাঁড়ান।দল-মত নির্বিশেষে দেশের প্রয়োজনে সবার সাথেই কাজ করেন।তার ব্যাবসায়ীক সুনামকে নস্ট করতে, শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করতে ও অসৎ উদ্দেশ্য সাধনে কিছু অপপ্রচারকারী মাঠে কাজ করছে বলে জানা যায়।এই কুচক্রী মহল তার শিশু সন্তানের ছবিও ব্যবহার করছে।তার সহধর্মিণী মাকসুদা মিশাও স্বামীর সাথে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য , অর্থনীতি ও মানুষের কল্যাণে কোন স্বার্থ ছাড়া কাজ করে যাচ্ছে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য তারা অনেক সুনাম বয়ে এনেছেন। মো:সালাউদ্দিন চৌধুরী বক্তিগতভাবে দুইটা আইডি ব্যবহার করেন।এর বাইরে আর কোন ফেসবুক একাউন্ট নেই।

এ বিষয়ে সালাউদ্দিন চৌধুরী বলেন কে বা কাহারা আমার ব্যাবসায়ীক সুনাম নস্ট করার জন্য আমার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার করেছে। এবং বিভিন্ন লোকজনকে রিকুয়েষ্ট দিয়ে নগদ অর্থ দাবী করছে।যেখানে আমার ছবি ও আমার স্ত্রী মিশা চৌধুরী ও আমার সন্তান মিকাইল চৌধুরীর ছবি ব্যাবহার করে এ অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছ।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সরকার, ছাত্র সমাজ,শ্রমিক বৃন্দ ও মিডিয়াকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net