1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পোল্ট্রি ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা, ৩ লক্ষাধিক টাকা ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

চৌদ্দগ্রামে পোল্ট্রি ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা, ৩ লক্ষাধিক টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে বহিরাগত লোকজন দিয়ে পোল্ট্রি ব্যবসায়ী মো: জসিম উদ্দিনের উপর হামলা ঘটনা ঘটেছে। হামলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী জসিম উদ্দিন গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা ব্যবসায়ী জসিম উদ্দিনের নিকট থেকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, একটি পিকআপ গাড়ীর (যার রেজি নং-চট্ট মেট্রো-ন-১১-১৭৩৭) মূল কাগজপত্র ও ৩৫ হাজার টাকা মূল্যের একটি এনড্রয়েড মোবাইল সেট ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা প্রদান করে। ঘটনাটি ঘটেছে গত রোববার (১৫ সেপ্টেম্বর) রাত অনুমান আড়াইটায় উপজেলার বাতিসা ইউনিয়নের বাতিসা দৈনিক বাজার সংলগ্ন বাতিসা পশ্চিমপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগি ব্যবসায়ী একই ইউনিয়নের বাতিসা পশ্চিম পাড়ার মৃত সৈয়দ আহম্মদ পাটোয়ারীর ছেলে মো: জসিম উদ্দিন ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৪ জন সহ মোট ৯ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি ব্যবসায়ী মো: জসিম উদ্দিন ফেনীর দাগনভূঞা এলাকার ওহাব পোল্ট্রি নামীয় মুরগি খামার থেকে ১৩০০ কেজি বয়লার মুরগি ক্রয় করে এনে গত শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে বিক্রয় ও টাকা কালেকশন শেষে রাত অনুমান ১টায় বাতিসা দৈনিক বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে হিসাব শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সাথে একটি হ্যান্ড ব্যাগে মুরগি বিক্রয়ের নগদ ৩ লাখ ১০ হাজার টাকা সহ একটি পিকআপ গাড়ীর মূল কাগজপত্র ছিলো। পরে রাত ০২:১৫ মিনিটের সময় তিনি বাতিসা পশ্চিমপাড়া এলাকায় তার নিজ বাড়ীর কাছাকাছি পৌঁছলে পেছন থেকে আসা নম্বরবিহীন একটি অজ্ঞাতনামা সিএনজি ব্যারিকেড দিয়ে তার গতিরোধ করে। এ সময় সিএনজি থেকে কয়েকজন লোক দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে নেমে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি রক্তাক্ত, কাটাছেড়া ও নীলাফুলা জখম সহ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায় এবং হামলাকারীরা ব্যবসায়ী জসিম উদ্দিনের হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ ও একটি রিডমী এনড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে শোর-চিৎকার শুনে আশেপাশের বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে ছুটে আসলে হামলাকারীরা সিএনজি যোগে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে স্থানীয় গণ্যমান্য লোকজনের সাথে আলোচনা করে ভুক্তভোগি জসিম উদ্দিন রোববার বিকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন দক্ষিণ ফালগুনকরা গ্রামের দিদারুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৬), বাতিসা ইউনিয়নের বাতিসা গ্রামের কামাল হোসেনের ছেলে কামরুল ইসলাম (২১), একই এলাকার মৃত আলী আহম্মদ পাটোয়ারীর ছেলে শামসুল হক পাটোয়ারী (৬৫), শামসুল হক পাটোয়ারীর স্ত্রী পান্না আক্তার (৫৫) ও মৃত আম্বর আলীর ছেলে আব্দুল গফুর (৭৭) এর নাম উল্লেখ সহ ৯ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাতের আঁধারে ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা ও নগদ অর্থ-মোবাইল ও গাড়ীর কাগজপত্র ছিনতাই এর ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের মাঝে নিরাপত্তাহীনতার আতংক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে ভুক্তভোগি ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় পূর্ব বিরোধের জেরে আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রাতের আঁধারে বহিরাগতদের দিয়ে অতর্কিত হামলা করা হয়েছে। আল্লাহর রহমতে এ যাত্রায় প্রাণে বেঁচে যাই। পরিবার নিয়ে এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের প্রতি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net