1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদল নেতা উজ্জ্বলের বিরুদ্ধে মাদক সরবরাহের  ভিডিও ভাইরাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

ছাত্রদল নেতা উজ্জ্বলের বিরুদ্ধে মাদক সরবরাহের  ভিডিও ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৭ বার

নোয়াখালী প্রতিনিধি :

সদ্য বিলুপ্ত কমিটির নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে মাদক সরবরাহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালীর কোম্পানিঘাটায় হাতে-নাতে গাঁজার প্যাকেটসহ জবানবন্দি দেওয়া অবস্থায় এক যুবকের একটি ভিডিও ভাইরাল হয়।

ঔ যুবককে বলতে দেখা যায়, আমি করিমপুর আইছি (আসছি) মালের (গাঁজার) জন্য। উজ্জ্বল ভাই আমারে (আমাকে) ফোন দিছে আসার জন্য তাই আমি আইছি (আসছি)।

জানা যায়, সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বল নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুরের

বেসিক শিল্প নগরী সংলগ্ন কবির আহমেদের বাড়ির কবির আহমেদের ছেলে।

নামে প্রকাশে অনিচ্ছুক সাবেক এক ছাত্রদল নেতা বলেন, উজ্জ্বল দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা এবং মাদক সরবরাহ করছে বলে আমরা জানি। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। সে দলীয় ব্যানার ব্যবহার করে এই অপকর্ম করছেন। এছাড়া কেন্দ্রীয় এক নেতার মদদপুষ্টে সে সদ্য বিলুপ্ত ছাত্রদলের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। আমরা চাই মাদকের সাথে জড়িত এই ছাত্রনেতার বিরুদ্ধে অবিলম্বে দলীয় এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা হোক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৩১ মার্চ ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এদিকে ২০১৫ সালে ২১ ডিসেম্বর তার নামে আরো একটি চুরি মামলা হয়। এছাড়াও তার নামে আরো কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়। এই  মামলা সমূহের বিস্তারিত ডকুমেন্টস প্রতিবেদকের হাতে রয়েছে।

মাহবুবুর রহমান নোয়াখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net