ঢাকা   ০১:২৩:৪৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

পারিবারিক বিরোধে জেরে লাকসামে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম.এ মান্নান:

লাকসামে পারিবারিক বিরোধের জেরে
প্রতিপক্ষের কিল-ঘুষিতে সহিদ উল্যাহ স্বরু(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সহিদ উল্যাহ স্বরু
সে আমুদা গ্রামের পশ্চিম পাড়া মৃত সৈয়দ আহমদের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল কাদের ও-ই দিন বিকালে বাদী হয়ে অভিযুক্ত ড্রাইভার সহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলামসহ আট জনে বিরুদ্ধে লাকসাম থানায মামলা দায়ের করেন। পুলিশের সদস্যরা বিকালে ওই এলাকা থেকে ড্রাইভার সহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলাম গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নিজ বাড়িতে একই গ্রামের
মৃত আলী মিয়ার ছেলে প্রাইভেট গাড়ীর ড্রাইভার সহিদ উল্লা সঙ্গে রাস্তার মাটি কাঠা নিয়ে কথা-কাটাকাটি হয় সহিদ উল্যাহ স্বরু।
এক পর্যায়ে ড্রাইভার সহিদ উল্লা ও তার ছেলে
তাজুল ইসলামসহ কয়েকজন সহিদ উল্যাহ স্বরু’কে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা রবিবার সন্ধ্যায় বলেন, মারামারির ঘটনায় সহিদ উল্যাহ স্বরু নামে একজন নিহত হয়েছেন।নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সহিদ উল্লা ও তার ছেলে তাজুল ইসলাম গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি