ঢাকা   ০৫:০০:২৬ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মােঃ সাইফুল্লাহ ;

“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যে নিয়ে মাগুরায় জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।


২৪ শে অক্টোবর বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ মহসিন উদ্দিন ফকির,জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির সহ বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীরা।

এবার জেলায় ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ১০ থেকে ১৪ বছরের মোট ৪৬ হাজার ২৬৪ জন কিশোরীদেরকে এইচপিভি টিকা প্রদান করা হবে বলে জানা গেছে।

সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির জানান, এ ক্যাম্পেইনে জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ১০৫৬ টি কেন্দ্রে ডাক্তার, নার্স ও সেচ্ছাসেবকসহ মোট ১৮৭৩ জন জনশক্তি কাজ করছে। তারা  ৪৬ হাজার ২৬৪ জন কিশোরীদেরক এইচপিভি টিকা প্রদান করবে। সকাল ০৯ টা থেকে শুরু হওয়া  এ ক্যাম্পেইন বিকাল ৪টা পর্যন্ত চলবে।‌

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি