1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৬১ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন হয়েছে। বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি ফুটবল ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে এর আয়োজন করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে

উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।

এ সময় তিনি বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।

বিএনপি ক্ষমতায় আসালে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলে আশ্বাস দেন।

এ সময় জেলার খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজকি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ বনাম মানিকছড়ি এফসি রেঞ্জার্স খেলছেন।

বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে জেলার ২০ টি ফুটবল টিম অংশ নিয়েছে।

মাসব্যাপী এ আয়োজনের শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে জানিয়েছেন আয়োজকরা।

আলমগীর হোসেন
খাগড়াছড়ি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net