1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিভিন্ন ট্রাক হোটেলে র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ৭ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

চৌদ্দগ্রামে বিভিন্ন ট্রাক হোটেলে র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন ট্রাক হোটেলে রমরমা মাদক ব্যবসা চলে আসিছিলো, এমন অভিযোগের ভিত্তিতে মহাসড়কের দুইপাশে অবস্থিত ট্রাক হোটেলগুলো বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে চিহিৃত ৭ মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে পুটলি করা ১ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে: মাহমুদুল হাসান।

অভিযানে আটককৃতরা হলো: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো: মাসুদ রানা (২৪), নারায়ণপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে মো: পারভেজ (২৮), চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের মো: আবুল কাশেমের ছেলে আব্দুল খালেক (১৯), কেছকিমুড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো: নুরুন নবী (২৮), কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন (২৭), বরুড়া উপজেলার দেওড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে শরীফ হোসেন (৩৯) ও বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (১৯)।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে: মাহমুদুল হাসান জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী ট্রাক হোটেলগুলোতে ট্রাকের ড্রাইভার-হেলপারদের নিকট সু-কৌশলে মাদক বিক্রি করে আসছিলো। এছাড়াও কিছু কিছু হোটেলের মালিক ও ম্যানেজারগণ হোটেল ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত রয়েছে বলে আমরা জানতে পারি। যাত্রা বিরতির সময় ট্রাক চালক ও হেলপাররা এখান থেকে মাদক ক্রয় করে সেবন করে। মাদক সেবনের পর রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহাসড়কে গাড়ি চালায় তারা। যারফলে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ মহাসড়কের পাশের ট্রাক হোটেলগুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রয়কালে অবৈধ মাদক সহ আসামীদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, র‌্যাব-১১ এর সদস্যরা ৭ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net