1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী আবদুর রহমান এর স্টিকারযুক্ত একটি ফ্যাডের মাধ্যমে আদালতে আওয়ামী লীগের দুই নেতার জামিন চাওয়া হয়েছে। এমন একটি ওকালত নামার কপি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। তবে বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান জানিয়েছেন জুনিয়র কয়েকজন আইনজীবী উদ্দেশ্য প্রনোদিত হয়ে এক কাজটি করেছেন, যা তিনি জানে না।


সোমবার  সকাল থেকে ফেসবুকের বিভিন্ন ব্যক্তির আইডি ও গ্রুপ থেকে এ আবেদনের কপিটি শেয়ার করা হয়। যেখানে নোয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর সাথে এ্যাডভোকেট আবদুর রহমানের একটি ছবিও ব্যবহার করা হয়।

ফেসবুকে দেখা গেছে, একজন পোস্টকারী লিখেছেন, নোয়াখালীর শীর্ষ সন্ত্রাসী, হাতিয়ার জলদস্যু মোহাম্মদ আলী (সাবেক এমপি) সহ আরো কয়েকজন আওয়ামী লীগের সন্ত্রাসী আসামীদের ওকালতনামা দিয়ে জামিন চেয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান সাহেব এবং উনার জুনিয়র আইনজীবীরা। শহীদদের রক্তের সাথে বেইমানীর ফল একদিন এদের দিতে হবে। (ইনশাআল্লাহ)। (হুবুহু পোস্ট)

আরএকজন পোস্ট করেছেন, জিআর ১৪৬/২৪ মামলা আওয়ামী লীগের এত এত এডভোকেট থাকতেও তাদের বাদ দিয়ে আসামীদের ওকালতনামা দিয়ে জামিন চেয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান সাহেব এবং উনার জুনিয়র আইনজীবীরা। এ মামলার ১নং আসামী সাবেক এমপি মোহাম্মদ আলী সহ যাদের জামিন চেয়েছেন তারা হলেন, চানন্দি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আজাহার উদ্দিন ও হরনি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেন।

একজন লিখেছেন, হাতিয়া উপজেলা আওয়ামী লী ‘সহ আরো অনেক আসামীর জামিন আবেদন করেছেন আমাদের প্রিয় অভিভাবক। দলীয় সাধারন সম্পাদক এর দায়িত্ব বহন করে আওয়ামী লীগের নেতাদের জামিনের পক্ষে ওকালতি করা দলের সাথে বেইমানির শামিল নয় কি?

একজন লিখেছেন, উনারাই এতদিন দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করে দলপ্রেম দেখিয়ে দলের আইনজীবী ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সাবেক স্বৈরাচার সরকারের সহযোগীতায় ব্যস্ত ছিলেন। আবার সেটার প্রমান দিলেন। আল্লাহ উনাদের কবুল করুক।

এদিকে জামিনের ওই আবেদনে দেখা যায়, হাতিয়া থানায় দায়েরকৃত মামলা নং ১৬/০৮/২৪ এর ৬নং ও ০৫/০৯/২৪ এর ৭নং মামলা এবং জিআর ১৪৬। এ মামলাগুলোর আসামি চানন্দি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আজাহার উদ্দিন ও হরনি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেনের জামিন এ্যাডভোকেট আবদুর রহমানের স্টিকার চেয়ে প্যাড চাওয়া হয়েছে। যেখানে আবদুর রহমানের স্বাক্ষর না থাকলেও জুনিয়র ৫জন আইনজীবীর স্বাক্ষর ও সিল ছিলো।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান বলেন, বার লাইব্রেরি থেকে চাইলে সিনিয়র যে কোন আইনজীবীর স্টিকারযুক্ত প্যাড জুনিয়র কোনো আইনজীবী বা মোহরা ব্যবহার করতে পারেন। একটি মহল পরিকল্পনা করে উদ্দেশ্য প্রনোদিতভাবে এ কাজটি করেছে। ওই আবেদনে আমার কোনো স্বাক্ষর নেই এবং বিষয়টি আমি জানি না। আরও যাদের জামিন চাওয়া হয়েছে তারা ইতোমধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে বলে আমি জেনেছি। এমন ঘটনা প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।

 

মাহবুবুর রহমান, নোয়াখালী প্রতিনিধি,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net