1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গৃহবধূ সহ ২ জনের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

চৌদ্দগ্রামে গৃহবধূ সহ ২ জনের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে শিউলি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ (তিন সন্ত্রানের জননী) সহ দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিউলি উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের মামুনুর রশিদের স্ত্রী। তার বাবার বাড়ী মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে। অপরদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমানে বিষপানের ছয়দিন পরে ঢাকায় নেওয়ার পথে সবুজ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

জানা গেছে, শিউলি আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামীর বাড়ী থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে সে ওড়নায় গলায় পেঁছিয়ে আত্মহত্যা করে শিউলি। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা গ্রামে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীর সাথে অভিমান করে গত শুক্রবার দিনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সুবজ নামে এক যুবক। সে ওই গ্রামের মো: সিরাজ মিয়ার ছেলে। পরে পরিবারের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে তার লাশ বাড়িতে আনা হলে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। এ সংক্রান্তে বুধবার সন্ধ্যায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ জানান, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে বাবার বাড়িতে শিউলি নামে মানসিক প্রতিবন্ধী এক গৃহবধু আত্মহত্যা করেছে। অপরদিকে উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণপুর সাবেক টিলা এলাকায় স্ত্রীর সাথে অভিমানে বিষপানের ৬দিন পরে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে দু’টি লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’টি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net