1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন,

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়ম বিষয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক ও সচেতন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) কাজী মো: শাহান, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, কুমিল্লা মো: হাফিজুর রহমান। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকালে বিএসটিআই সনদ গ্রহণ ব্যাতীত বেকারী পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা রোডের সিলভার ফুডকে ১০ হাজার টাকা ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যাতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় মুসলিম ফুড এন্ড বেকারর্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই, কুমিল্লা এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net