1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২০৪ বার

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের উদ্ধার অভিযান চলাকালে অ্যাসিল্যান্ডসহ মোট ১০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

সকাল থেকে উপজেলার কাফিলাতলি এবং পরে ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে স্থানীয়রা ভেকুর ড্রাইভারের উপর মুহুর্মুহু ইট পাটকেল ছোঁড়া শুরু করে।

এ সময় দুইজন ভেকু চালক, একজন বনকর্মী, স্থানীয় ২ জন,
অ্যাসিল্যান্ড শ্রীপুর এবং উপজেলা প্রশাসনের ৫ জনসহ মোট ১০ জন আহত হয়।

ইজ্জতপুর বাজারের রেলগেইটের পশ্চিম পাশে সর্বশেষ মাসুদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোর শেষে, অভিযান সমাপ্তির সময় স্থানীয় মাসুদের নেতৃত্বে ২০-২৫ জন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। ওই সময় ইজ্জতপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল।

এলাকাবাসী জানিয়েছেন, অভিযানের শেষের দিকে মাসুদের এমন কাজে স্থানীয়দের মধ্যে অনকেই মামলায় পড়তে পারে।

তারা আরও জানান, এ ঘটনাটি মূলত একটি গুজবের মাধ্যমে ঘটে। একজন নারী ঘর ভাঙার খবরে অজ্ঞান হয়ে যায়, অতঃপর “মাইরালছেরে মাইরালছে”! বলে তাৎক্ষণিক এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলে মাসুদ ও তার সঙ্গীয়রা। অতঃপর আবেগে পড়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, এ ঘটনায় আমিসহ উপজেলা প্রশাসনের মোট ৫ জন আহত হয়েছি । এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net