1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহন (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায়। নিহত শিশু মোহন উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের শাহ আলমের ছেলে এবং আলকরা সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসীম উদ্দীন।

আলকরা ইউপি সদস্য মো: কামাল হোসেন ও নিহতের চাচা ইব্রাহিম মিয়া জানান, শিশু মোহন বুধবার সন্ধ্যায় তার বাবা শাহ আলমের সাথে পদুয়া রাস্তার মাথায় কেনাকাটা করার জন্য আসছিলো।কিছুক্ষণ পর শিশু মোহন তার বাবাকে না দেখে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলো। এ সময় অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, সংবাদ পেয়ে হাইওয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে, ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net