1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রতিবেশীর বাঁশ কাটার অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মাগুরায় প্রতিবেশীর বাঁশ কাটার অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে আমির আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাঁশ কাটার অভিযোগ তুলেছেন প্রতিবেশী মোঃ আজিজুর রহমান নামে এক ব্যক্তি! উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরচাকদা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মোঃ আজিজুর রহমান জানান, প্রতিবেশী আমির আলী শৈলকূপা বিজলিয়া গ্রামে বসবাস করতেন। সেখানে নানান অপকর্মে লিপ্ত থাকায় এলাকা থেকে তাকে বিতাড়িত করেন স্থানীয়রা। এখানে বাড়ি করার পর থেকে আমিসহ অনেকেই তার যন্ত্রনায় অতিষ্ঠ। আমাকে না জানিয়ে আমার বাঁশ ঝাড়ের প্রায় ২০ টা বাঁশ কেটে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয় আমির আলীর ছেলে নুর ইসলাম জানান, আমাদের ঘরের উপর আসা বাঁশগুলো কেটে দিতে বলেছিলাম। কিন্তু তারা কেটে না দেওয়ায় আমরা বাঁশগুলো কেটে দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইদ্রিস আলী জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি৷ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মোঃসাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net