1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মাটি সংক্রান্ত বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলুকে গুলি করার অভিযোগ  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

রাউজানে মাটি সংক্রান্ত বিষয়ে যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলুকে গুলি করার অভিযোগ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার

রাউজান প্রতিনিধি:

রাউজানে মাটি কাটা কেন্দ্র করে যুবদল নেতা আনোয়ার হোসেন বাচলু (৩৮)কে গুলি করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাঁরা সাথে থাকা দিদারকেও মারধর করা হয়।

শনিবার রাত ১০ টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট প্রকাশ সোমবাইজ্জে হাটে এ ঘটনা ঘটে। আহত বাচলু ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমীরপাড়ার আবদুস সালামের ছেলে।তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারী।

 

গুলিবিদ্ধ যুবদল নেতার ভাই মো. দিদার বলেন, ব্রীজের উপর দাঁড়িয়ে আমি, আনোয়ার, নাজিম ও আসিফ মাটি সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম। এসময় আনোয়ার আনোয়ার বলে চিৎকার করে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আনোয়ারের রানে দুটি ও মাথায় একটি গুলি করে।অস্ত্রধারী সন্ত্রাসীরা ২০-২৫ জনের মতো ছিল। তার মধ্যে আমি ৩-৪ জনকে চিনতে পেরেছি।পরে আমি আর গুলি না করার জন্য একজনের পায়ে পড়েছিলাম। তারপরও তিনটি গুলি চালিয়েছে তারা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান,কদলপুর ইউনিয়নে তিনস্থানে মাটি কাটা হচ্ছে।কদলপুর শমসের নগর গুচ্ছগ্রাম এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম চৌধুরী বলেন, কদলপুর গুলাগুলির সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তদন্ত করা ছাড়া ঘটনার বিবরণ বলা যাচ্ছে না। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net