1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে নিজের মার্কেট ফেরত পেতে প্রশাসনের কাছে ছুটছেন গোলাম ফারুক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে নিজের মার্কেট ফেরত পেতে প্রশাসনের কাছে ছুটছেন গোলাম ফারুক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার

এস কে সানি ( নিজস্ব প্রতিবেদক ):

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে গোলাম ফারুকের জমি দখল করে রেখেছে একটি কুচক্রী মহল, এমনি অভিযোগের ভিত্তিতে জমির মালিক প্রাশাসনের দারে দারে ছুটছেন বলে জানা যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়ের সহযোগিতায় ঐ মার্কেট দখলে নেয় জমির আলী নামে এক ব্যক্তি।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরও ঐ মাকের্ট দখলে রেখেছে জমির আলী ও তার বাহিনী।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে এভাবেই নিজের সর্বস্ব হারিয়ে গোলাম ফারুক ভুক্তভোগী এই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে দেখা যায় তার ঠিক জমির চৌহদ্দিতে দেখা যায় র্পূর্বে ছিল জমির আলীর জমি, যা পরবর্তীতে ঢাকা ময়মনসিংহ সড়কে চলে যায় কিন্তু ধূর্ত জমির আলী কৌশলে সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর কথিত ভাগিনা ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান সহ সন্ত্রাসীদের সহযোগিতায় রাতারাতি ওই মার্কেট দখলে নেয়।

মার্কেটে একটি অফিস বানিয়ে সেখানে সন্ত্রাস বাহিনী গড়ে তুলেছেন জমির আলীর মেয়ে রাবিয়া সানি ও তার স্বামী আল আমিন তাদের বিরুদ্ধে কথা বললেই চলে হামলা ও নির্যাতন যার হাত থেকে রক্ষা পায়নি সাংবাদিকও। কিছুদিন আগে এশিয়ান টিভির সাংবাদিক নয়নকে হেনস্থা ও হত্যার চেষ্টা করেছে এই সন্ত্রাসীরা।

এখানেই শেষ নয় ভুয়া কাগজ করে কয়েক দফা এই জমি বিক্রির চেষ্টা চালান জামির আলী। মামলা করেন আদালতেও সেখানে প্রমাণিত হয় গোলাম ফারুক এর মালিকানা কিন্তু এরপরও পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা অদৃশ্য মদদে এখনো ওই মার্কেট দখলে রেখেছে।

এবিষয়ে অনুসন্ধান করলে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরায় জমি এলোটমেন্টস করার সময় জামির আলী মার্কেটের দখল করা প্লটটি এলোটমেন্ট করেনি। এই মার্কেটের দোকান মালিকরা জামির আলীর মাধ্যমে যে যেভাবে পেরেছে দখল করে আছে।

এই মার্কেটের মালিকানা দাবি করা সোনিয়া ও আল আমিন সাথে এখানে দোকান দেওয়া বিভিন্ন দোকনদারের সাথে দ্বন্দ-কলহ, ঝগড়া-বিবাদ লেগে থাকে।

এসব বিষয় নিয়ে থানায় সাধারণ ডায়েরী সহ রয়েছে একাধিক মামলা। ৫ই আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে হয়রানীমূলক মিথ্যা মামলা দিয়েও অভিযোগ করে,দলটির সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করে আসছে একটি কুচক্রীমহল।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী সরকারের আমলে জামির আলী মার্কেট দখল করে স্থানীয় কাউন্সিলরের সাথে মিলে, কিশোর গ্যাং কে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল সোনিয়া ও তার হাসব্যান্ড আল আমিন,৫ই আগস্টের পর ছাত্র-জনতার বিজয়ের পরে অনেক আওয়ামী স্বৈরশাসকরা দেশ ছেড়ে পালালেও তাদের দোসরা এখনও বিভিন্ন স্থানে জায়গা দখল করে রাম রাজত্ব চালিয়ে আসছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net