1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৯৫ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার নকলা উপজেলায় বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর। এসময় ৮টি ইটভাটাকে মোট ৪৭ লাখ টাকা জরিমানা করা হয়। ৭ জানুয়ারি মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নকলা উপজেলার কুর্শাবাদাগৈড়ে মেসার্স এফআর ব্রিকস, পাইস্কার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দডেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও রুনীগাও’র মেসার্স চমক ব্রিকসসহ ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, ফায়ার সার্ভিস স্টেশন শেরপুরের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এসআই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস প্রসিকিউশন প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net