1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাট্য র‍্যালি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময় 

বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাট্য র‍্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৩২৪ বার

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে ছাত্রদলের বর্ণাট্য র‍্যালি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর ও যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলাম নেতৃত্বে সম্পন্ন হয়েছে।

১জানুয়ারী বুধবার বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কলেজ ও ইউনিয়ন হতে ছাত্রদলের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল উপজেলার জলদি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। সমবেত ছাত্রজনতা বিকাল ৪টার দিকে বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী জলদি মিয়ার বাজার হয়ে উপজেলার প্রধান সড়ক ধরে টিএনটি অফিস পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাট্য র‍্যালি ও সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৈয়ব ও মোহাম্মদ মারুফ প্রমূখ।

পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষনে রক্ত স্নাত ফ্যসিবাদবিরোধী লড়াইয়ে বিজয়ী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতির পতাকাবাহী দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একটি প্রতিষ্ঠান। দেশের জাতীয় সংকটে ছাত্রদলের ভূমিকা হচ্ছে অবিস্মরণীয়। জুলাই গণঅভ্যূত্থানে শাহাদাত বরণকারী চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক ওয়াসিম আকরামসহ অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। নেতাকর্মীদের ত্যাগ ও রক্তের বিনিমিয়ে ৫আগস্ট এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা দেশের দীর্ঘ ১৬বছরে স্বৈরাচার সরকারের ফ্যাসিবাদি শাসনামলে যারা গুম-খুনের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের অপর যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে হাজারো মামলা, গুম, খুন, নির্যাতনের শিকার হয়ে রাজপথে লড়াই করেছে ছাত্রদল। ৫ আগস্ট এদেশের ছাত্র জনতার যে আন্দোলন করেছে সে আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংগঠনের অসংখ্য নেতা কর্মী হাত,পা, অঙ্গ হারিয়েছে। স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠায় এদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মিকে সকল ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সজাগ দৃষ্টি রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net