1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে আরএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে আরএম ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘আর.এম’ নামক একটি অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার কাশিনগর ইউনিয়নের আর এম ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ওই ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষকে একটি মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্পের একটি আভিযানিক দল ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো। পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার সকালে কাশিনগর ইউনিয়নের একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net