1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার

রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার

রাউজান প্রতিনিধি:

রাউজানের হলদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন জীতু (৩৫) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে নিহত হয়েছে।শনিবার রাত ০৯টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে আমির চৌধরী হাটে এ ঘটনা ঘটে।শনিবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত কমর উদ্দিন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০২নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকদার বাড়ির মুহাম্মদ আলী শাহ্ এর ছেলে এবং হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী।

 

জামালের দাবি উপজেলা বিএনপি’র সদস্য মহিউদ্দিন জীবন যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। যুবদল নেতা মঈনুদ্দিন বিপুল বলেন,এই যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছে মহিউদ্দিন জীবন, মোহাম্মদ নুরুল আলম তালুকদার , রাশেদ, নয়ন, সিএনজি অটোরিক্সা চালক খোরশেদসহ ১৫-২০ জন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

 

স্থানীয় সূত্র মতে, হলদিয়া ইউনিয়নে বিএনপি কয়েকগ্রুপে বিভক্ত। মাটি কাটা ও বালু উত্তোলণ নিয়েও চলেও দ্বন্দ্ব।

তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার বলেন, আমাদের দলীয় কর্মীকে বেধরক পিটানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীতুকে ছুরিকাঘাত পরবর্তী মাথায় আঘাত করায় মৃত্যু হয় বলে দাবি করা হয়। অভিযুক্ত উপজেলা বিএনপি’র সদস্য ও হলদিয়া ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন জীবনকে ফোন করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। শনিবার আমি রাউজান উপজেলা সদরে দলীয় ইফতার মাহফিলে ছিলাম। যে ছেলেটি মারা গেছে সে নেশা করতো। শুনেছি আগের রাতে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। অভিযুক্ত মোহাম্মদ নয়ন ও নুরুল আলম বলেন, মাটি কাটার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা। তাঁরা নেশা করে টাকা ভাগাভাগি নিয়ে মারামারি করেছে।

নিহত কমর দীর্ঘদিন সৌদি আরব ছিলেন।

এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলমা ভূইয়া বলেন, হলদিয়া মারামারি সংবাদ পেয়েছি। তবে নিহত হওয়ার বিষয়ে এখনো কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net