1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী বিএমডিএ'র ইডি পদ আওয়ামী লীগের দখল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড়

রাজশাহী বিএমডিএ’র ইডি পদ আওয়ামী লীগের দখল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৪২ বার

নিজস্ব প্রতিবেদক:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তত্ত্বাববধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ট। একাধিক অনুষ্ঠানে তাদের দেখা গেছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় ঠাকুরগাঁওয়ে প্রকল্প পরিচালক (পিডি) ছিলেন ২০১৪-১৫ সালে। সেই প্রকৌশলী এবার দখল করলেন নির্বাহী পরিচালকের (ইডি) চেয়ার।
রোববার সকালে দায়িত্বপালনরত নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে তার
দফতর থেকে বের করে দিয়ে ওই চেয়ারে বসেন তিনি। কর্মকর্তা-কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসানো হয় তত্ত্বাবধায়ক
প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে।
কর্মচারী ও প্রত্যক্ষদশীরা জানান, কৃষি মন্ত্রণালয় আগে থেকেই অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদায়ন করেন। তিনি দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই রোববার সকালে কর্মচারীদের সংগঠন সিবিএ’র একাংশের নেতাকর্মী ও কয়েকজন কর্মকর্তাকে নিয়ে নির্বাহী পরিচালকের
কার্যালয়ে যান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। এরপর কর্মচারীরা শফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে তার দফতর থেকে বের করে দেন। তার চেয়ারে বসানো হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে।
আবদুস সবুর নামের এক কর্মচারী জানান, আগে থেকেই একজন ইডি দায়িত্ব পালন করছেন। হঠাৎ করেই কিছু কর্মচারী এসে ওই চেয়ারে আরেকজনকে বসিয়ে দিল। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানিয়েছেন,
কৃষি মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। শফিকুল
আলমের বদলি হলেও সেখানে সিনিয়র কেউ দায়িত্ব পাবেন। কিন্তু সিনিয়র আরও কয়েকজন প্রকৌশলী থাকার পরেও জাহাঙ্গীর আলম ইডির চেয়ার দখলে নিয়েছেন।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলেন, ‘আমি ইডির দায়িত্ব নিয়েছি। তার (শফিকুল ইসলাম) বদলি হয়েছে গেছে।’ মন্ত্রণালয় তাকে দায়িত্ব দিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমার নামে চিঠি আসবে।’ আমি ৫ আগস্ট সিস্টেম মব জাস্টিসে কর্মচারীরা আমাকে বসিয়েছে। এ ক্ষেত্রে অফিসিয়ালি কোনো অর্ডার লাগে না। এ ব্যাপারে বিএমডিএ’র চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net