1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

আশুলিয়ার শিমুলিয়ায় ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার

স্টাফ রিপোর্টার:

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩মার্চ) বিকেলে আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকায় মানারাত রেসিডেন্সিয়াল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শিমুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মোরসালিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের অর্থ ও ছাত্র কল্যান সম্পাদক ছাত্র নেতা মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আশুলিয়া থানা শাখার সেক্রেটারি মো: আব্দুল হান্নান, অফিস ও বায়তুলমাল সম্পাদক মো. শান্ত।
আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিমুলিয়া ইউনিয়ন সেক্রেটারি বিভাগের সেক্রেটারি মানবাধিকার কর্মী অধ্যাপক মাওলানা মো. আবদুল হাই, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়নের স্কুল কলেজ ও মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। আলোচনা শেষে দোয়া ও ইফতারির মধ্য দিয়ে শেষ হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই মাসে কুরআনের আলোকে জীবন গঠন ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আমন্ত্রীত অতিথি’র বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু বক্তব্যে বলেন, ইসলামের শিক্ষা ও রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ইসলামী আদর্শ অনুসরণ করলেই উন্নত সমাজ গঠন সম্ভব।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net