1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিধবাকে সেলাই মেশিন উপহার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

চৌদ্দগ্রামে বিধবাকে সেলাই মেশিন উপহার দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৫৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোসা: আমেনা বেগম (৪৫) নামে একজন বিধবা ও অসহায় নারীকে একটি সেলাই মেশিন উপহার দিল সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রকল্পের আওতায় তাকে এ উপহার প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এ সময় সুবিধাভোগি বিধবা ওই নারী স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ জুন্তুর আলী শপিং কমপ্লেক্সের নীচতলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা মো: মোশাররফ হোসেন, পরিচালক মো: মনির হোসেন খোকন, মো: এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: আরমান হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net