1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রামবাসীর তোপের মুখে পিছু হটলো প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

পৌর ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রামবাসীর তোপের মুখে পিছু হটলো প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) স্থাপনের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। গত সোমবার পৌর এলাকার ০৯নং ওয়ার্ডের নাটাপাড়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী বালুজুড়ি খাল সংলগ্ন স্থানে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: জামাল হোসেন কয়েকটি দাগে (বিএস) সরকারি খাস জায়গা চিহিৃত করণ সাপেক্ষে অধিগ্রহণ করে লাল পতাকা উড্ডয়ন ও সীমানা ফিলার স্থাপন করেন। পরে চিহিুত স্থানে পৌরসভার পক্ষ থেকে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার সে ক্ষোভ প্রকট আকার ধারণ করে। বিক্ষোভে উত্তাল নাটাপাড়া এলাকা।

সরেজমিন গিয়ে দেখা যায়, পূর্ব ঘোষনা অনুযায়ী মঙ্গলবার সকাল এগারটায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: জামাল হোসেন এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে প্রশাসনের একটি বিশাল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পতিত ময়লার স্তুপ থেকে কয়েক ট্রাক বর্জ্য উল্লেখিত পৌর স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) এর উদ্দেশ্যে নিয়ে যেতে চাইলে এলাকাবাসী বাধা প্রদান করে এবং ট্রাকগুলো আটকে দেয়। এ সময় উপজেলা ও পৌর প্রশাসনের সাথে এলাকাবাসীর বাকবিতন্ডার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ এলাকাবাসী যাতায়াতের গ্রামীণ সড়কে তাৎক্ষণিক গাছের গুড়ি ফেলে প্রশাসনের গাড়ীগুলোকে আটকে দেয় এবং স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) স্থাপন না করার দাবিতে মানববন্ধন করে। স্থানীয়দের বাধার মুখে অবশেষে প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির দু’টি পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী সাংবাদিকদের জানান, ভারতীয় সীমান্তবর্তী নাটাপাড়া গ্রামের ফসলি জমির মাঝে এবং আবাসিক এলাকার অতি সন্নিকটে পৌর কর্তৃপক্ষ অন্যায়ভাবে স্যানিটারী ল্যান্ড ফিল্ড (ডাম্পিং স্টেশন) স্থাপন করতে চায়। পৌরসভার ময়লার ভাগাড়ের জন্য নির্জন এলাকা বাছাইয়ের বিধান থাকলেও পৌর কর্তৃপক্ষ জোরপূর্বক লোকালয়ে এটি স্থাপনের উদ্যোগ নেয়। এটি এখানে স্থাপিত হলে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জীব-বৈচিত্র ব্যাপক হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের এমন মনগড়া সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী আজ ঐক্যবদ্ধ। আমরা এ ব্যাপারে প্রশাসনের হেয়ালীপনাকে দায়ী করে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাই।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো: জামাল হোসেন জানান, নাটাপাড়া ভারত সীমান্তবর্তী এলাকা। সেখানে সরকারি খালি জমিতে পৌরসভার ভাগাড়টি স্থানান্তরের কথা ছিল। এটি স্থাপিত হলে সেখানকার পরিবেশের কোনো ক্ষতি হতো না। তবে, কতিপয় স্বার্থান্বেষী মহলের ইন্দনে এলাকার সাধারণ জনগণ এতে বাধা প্রদান করে। যারফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানো সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net