1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সন্ত্রাসীরা গুম-খুন করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

রাউজানে সন্ত্রাসীরা গুম-খুন করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার

রাউজান প্রতিনিধি:

রাউজানে গুম-খুন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান উপজেলা সদর মুন্সির ঘাটা থেকে বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে জলিলনগরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সৈয়দ মঞ্জুরুল হক। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া,জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক  মোঃ খোরশেদুল আলম জিকু, যুবদল নেতা শাহজাহান শাহিল, মোহাম্মদ আলী সুমন, ছাত্রদল নেতা তছলিম উদ্দিন।  বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ বক্তারা বলেন, রাউজানে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন-গুমে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। সন্ত্রাসীরা তাদের অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। গত ১৭ বছর ধরে যারা রাউজানে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিএনপি নেতাকর্মীদের খুন করেছে।এই চিহ্নিত সন্ত্রাসীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যা উদ্বেগজনক।অতিবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে রাউজানকে সন্ত্রাসমুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসের প্রতি আহ্বান জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net