1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৯ বার

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৫ মে সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীব পাটিয়াডাঙ্গী বাজারে ১৪ নং — রাজাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে আশপাশের ৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাক প্রতিবন্ধী তামান্নাকে ধর্ষণকারী এলাকার মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী শাহাজাহান(গেন্দু) ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষল ও জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৪ নং — রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন, সহসভাপতি আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ সময় বক্তৃাতা বলেন গেন্দু একজন মাদক কারবারি এবং যুবলীগের সক্রিয় কর্মী তিনি ইতিপূর্বে আর ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আমরা এই ধর্ষক গেন্দুর (শাহাজাহান) সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।
বক্তৃতারা জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ধর্ষকের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা পাটিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net