1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-আটক ২ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে : চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে ডা. তাহের বাঁশখালীতে ধানের শীষের পক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের গণসংযোগ কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  এফডিএ’র বর্ণাঢ্য আয়োজনে চরফ্যাশনে পালিত হলো জাতীয় নিরাপদ খাদ্য দিবস নবীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হবে ৬,১৫০ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টা-আটক ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ঐ শিক্ষার্থী বর্তমানে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পঞ্চগড় জেলার দুই বাসিন্দাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পঞ্চগড়ের পোড়ামানিকপীর গ্রামের অনজুল হকের ছেলে মো. জুয়েল (২৮) এবং তার মা গোলাপি বেগম। গত ১২ মে সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। ১৩ মে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আহত কিশোরীর নাম বৃষ্টি আক্তার আখি। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত ৮ মে সকালে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যান। পরীক্ষার শেষে দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্র থেকে বের হলে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে অপহরণ করে।
মামলার এজাহারে বলা হয়, জুয়েল মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে নেয়। তার সঙ্গে থাকা মা গোলাপি বেগম, বাবা অনজুল হক এবং সুলতানা বেগম অটোরিকশায় পেছনে পেছনে চলছিলেন। তবে মেয়েটিকে বাড়ির পথে না নিয়ে জুয়েল দ্রুতগতিতে পঞ্চগড়ের দিকে রওনা হয়। পথে বারবার অনুরোধ করলেও জুয়েল কর্ণপাত করেনি। একপর্যায়ে ভূল্লী থানার ১১ মাইল এলাকায় পৌঁছে চলন্ত মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দেয়। সেই সময় একটি চলন্ত ট্রাকের সামনে পড়ে গিয়ে তার মাথা, মুখ, কোমর ও হাত-পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি ৮ থেকে ১০ মে পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগী কিশোরীর মা মোছা. হাসিনা বেগম গত ১১ মে শনিবার ঠাকুরগাঁও সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরিবার থেকে রাজি না হওয়ায় তারা এ ঘটনা ঘটায়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের অভিযান চলছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net