1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ বিএনপি নেতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন 

নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ বিএনপি নেতা গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৮০ বার

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান মন্ডল (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

আটক শাহজাহান চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চর অষ্টধর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

অভিযানকালে নুরুল ইসলামের মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা, কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত পাকা ভবন থেকে ৪৪ বস্তাসহ মোট ৮৫ বস্তায় ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহজাহানকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহজাহানের ছোট ভাই নুরুল ইসলাম।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় মো. শাহজাহান, তাঁর ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা করা হয়েছে। আসামি শাহজাহানকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপি নেতা মো. শাহজাহান মন্ডল (৪৯)কে সাময়িক বহিস্কার করেছে উপজেলা বিএনপি। ৩০ মে শুক্রবার রাতে প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর পৌরশহরের বাসভবনে বিএনপি নকলা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net