1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"অল ইন ওয়ান" বা "পলিম্যাথ" মডেল সবার জন্য সম্ভব না- ড. মির্জা গালিব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

“অল ইন ওয়ান” বা “পলিম্যাথ” মডেল সবার জন্য সম্ভব না- ড. মির্জা গালিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৯৮ বার

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী রাজনৈতিক কনসেপ্টে বিশেষ করে জামায়াত-শিবির ঘরানায় একটা কনসেপ্ট আছে যে, এক ব্যক্তিকে সকল দিকে পারদর্শী হইতে হবে। এর কমন লজিক হইল, যিনি নামাজে ইমামতি করবেন, তিনি সমাজে-রাস্ট্রেও নেতৃত্ব দিবেন।

এই কনসেপ্ট আসছে দুই জায়গা থেকে। এক, রাসুল (সা.) “অল ইন ওয়ান” ছিলেন। আমরা যেহেতু রাসুল (সা.) কে অনুসরণ করি, কাজেই আমাদেরকেও “অল ইন ওয়ান” হবার চেষ্টা করতে হবে। দুই, ইসলাম যেহেতু একটা সামগ্রিক জীবন ব্যবস্থা, সেহেতু ইসলাম পালন করা একজন ব্যক্তি সকল ক্ষেত্রেই পারফর্ম করবেন। বিজ্ঞানের ছাত্র হইলেই শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে পারবেন না, এমনটা হওয়া উচিত না।

আমার আন্ডারস্ট্যান্ডিং হইল, ইসলামের বেসিক জায়গায় এই আর্গুমেন্ট ঠিক আছে। শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে জানা, কুরআনের একটা লম্বা অংশ মুখস্থ জানা, তাফসীর-সীরাহ জানা থাকা, প্রয়োজনীয় মাসলা-মাসায়েল জানা থাকা, অকেশনালী নামাজে ইমামতী করার ক্যাপাসিটি থাকা, দাওয়া আর নসিহা মূলক ইসলামী আলোচনা করার যোগ্যতা থাকা – এইগুলো সকলেরই কম বেশী থাকা উচিত।

কিন্তু, স্পেশালাইজেশানের ক্ষেত্রে “অল ইন ওয়ান” বা “পলিম্যাথ” মডেল সবার জন্য সম্ভব না। এইটা কিছু কিছু ব্রিলিয়ান্ট মানুষ এর জন্য হইতে পারে, কিন্তু জনে জনে না। রাসুল (সা.) এর পরে সাহাবাদের মধ্যেও সবাই “অল ইন ওয়ান” ছিলেন না। খালিদ বিন ওয়ালিদ (রা.) সেনাপতি ছিলেন, কুরআনের তাফসীরে বা ফিকহের উসুলে আপনি উনার কন্ট্রিবিউশান পাবেন না। আবুবকরের (রা.) সময় কুরআন সংকলনের যে কমিটি হয়, সেইখানে খলীফা নিজেই প্রধান হন নাই। উমর (রা.) তারাবীর নামাজে আরেকজনকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। কাজেই, ইসলামের ইতিহাসে কাজের শ্রেণীবিভাগ আর স্পেশালাইজেশানের জায়গা আছে।

যে ভাল আলেম, তারে ধইরা আইনা সংসদ ইলেকশানে দাড় করাইয়া দিতেই হবে এমন কোন কথা নাই। ইউসুউফ আল কারজাভী ইখওয়ানের দায়িত্ব না নিয়া আলেম হিসেবেই ভূমিকা রাখাকে বেশী গুরুত্বপূর্ন মনে করেছিলেন।আবার ইসলামী রাজনৈতিক দলের প্রধান হইলে তারে ফিকহের একাডেমিক আলেম হইতেই হবে – এমন কোন কথাও নেই।

ড. মির্জা গালিব

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হোওয়ার্ড ইউনিভার্সিটি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net