1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

ঈদগাঁওয়ে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৯৫ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার)  প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার(১৪ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের  উপজেলার ঈদগাঁও বাস স্টেশনের অদূরে কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিক নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। আজ বিকেল ৩টার দিকে বাসটি উপজেলার  ঈদগাঁহ কলেজ গেইট  এলাকায় পৌঁছলে  যাত্রীবাহী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি দুমড়েমুচড়ে যায়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে  উপজেলার বিভিন্ন  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net