1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রেইন ফাউন্ডেশনের আড়ালে ‘স্বাচিপ’-এর রাজনৈতিক কর্মকাণ্ড! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

ব্রেইন ফাউন্ডেশনের আড়ালে ‘স্বাচিপ’-এর রাজনৈতিক কর্মকাণ্ড!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৭০ বার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর নিউরোসাইন্স ফাউন্ডেশন, যা ‘ব্রেইন ফাউন্ডেশন’ নামে পরিচিত—তার আড়ালে চলছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর কার্যক্রম। ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের এই সংগঠনটি এখন একটি কথিত গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠানের ছদ্মাবরণে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের আলোচিত ঠিকাদার জেমি হাফিজ এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন ঠিকাদারি কাজের মাধ্যমে বিত্তশালী হয়েছেন।

জানা যায়, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের প্রত্যক্ষ সহযোগিতায় তিনি সচিবালয়ের বিপরীতে স্বাস্থ্য ইউনিট ভবনের ১৪/২ নম্বর হোল্ডিংয়ে তিনটি কক্ষের বরাদ্দ পান।

এই কক্ষগুলোর মধ্যে একটি আবার আওয়ামী ঘনিষ্ঠ এক সাংবাদিকের ‘সুরক্ষার’ জন্য ব্যবহৃত হচ্ছে বলেও জানা গেছে।

২০২৪ সালের এপ্রিল মাসে ব্রেইন ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে ক্যানসার ও স্নায়ুজনিত রোগের চিকিৎসাসেবা শুরু করার ঘোষণা দেয়। তবে তদন্তে জানা যায়, সপ্তাহে মাত্র একদিন সেবা দেয়ার দাবি থাকলেও কার্যত কোনো চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। প্রতিষ্ঠানটি কার্যত চিকিৎসা কেন্দ্র না হয়ে কিছু বিতর্কিত ঠিকাদার ও আওয়ামীপন্থী চিকিৎসকদের মিলনস্থলে পরিণত হয়েছে।

এই বিষয়ে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ জেমি হাফিজ বলেন, “আমরা কাজ শুরু করেছি, কিন্তু এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। শিগগিরই পুরোদমে সেবা চালু করব।”

তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অকপটে স্বীকার করেন, “আমি আওয়ামী লীগের রাজনীতি করি। শেখ হাসিনার আমলে ঠিকাদারি করেছি, এখন তেমন কোনো কাজ নেই। তাই এ প্রতিষ্ঠানে সময় দিচ্ছি।” যদিও তিনি দাবি করেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসে না।”

সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের প্রতিষ্ঠান যেখানে জনস্বাস্থ্যসেবা দেওয়ার কথা, সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি ভবনে কক্ষ বরাদ্দ নিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করাটা আইন, শৃঙ্খলা এবং জনস্বার্থের পরিপন্থী। বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থার তদন্ত ও নজরদারির দাবি রাখে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net