1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা তফাজ্জল হোসেন মানিক মিয়া : স্মরণসভায় বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা তফাজ্জল হোসেন মানিক মিয়া : স্মরণসভায় বক্তারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৯২ বার

নিজস্ব প্রতিবেদক :

সংবাদপত্র জগতের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শাহ্ আমানত দরগাহ্ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা ও তনজিমুল মোছলেমিন এতিমখানার যৌথ উদ্যোগে “নির্ভীক সাংবাদিক-সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল (রোববার) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফজলুল কাদের। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম জামাল উদ্দিন।

আলোচনা ও দোয়া মাহফিলে মূখ্য আলোচনা ও দোয়া পরিচালনা করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক চট্টগ্রামের ব্যুরো প্রধান বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন মোঃ রেজা।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ হিরু। আলোচনায় অংশগ্রহণ করেন- পাক্ষিক হাটহাজারী সমাচার এর সম্পাদক সাংবাদিক কে এম ইউসুফ, কবি ও সাংবাদিক আসিফ ইকবাল, হাফেজ লেয়াকত আলী চৌধুরী, মৌলানা ফজলুল কাদের, মৌলানা আরিফুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন বক্তা বলেন, মরহুম তফাজ্জেল হোসেন মানিক মিয়া ছিলেন আমাদের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সাহসী বীর ও কিংবদন্তী। লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের প্রতি অপরিসীম মমত্ববোধ এবং সত্য প্রকাশে মানিক মিয়া যে অমিত সাহস দেখান তা অতুলনীয়। প্রতিবাদী সংবাদিকতার সুমহান ঐতিহ্য নির্মাণে তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন অন্যতম পথিকৃৎ।

সমকালীন প্রেক্ষাপটে তাঁর অভাব বেশি বেশি অনুভূত হচ্ছে। এই অনুভূবই আমাদের মধ্যে সাহসী সাংবাদিকতাকে এখনো টিকিয়ে রেখেছে। বক্তাগণ বলেন, আসলেই সংবাদপত্র যখন সাধারণ মানুষের খবরা-খবর, সুখ-দুঃখ ও আশা-আকাঙ্খার প্রকাশের মাধ্যম তখন তাকে নিয়ন্ত্রণ করার অর্থ দাঁড়ায় জনগণকে নিয়ন্ত্রণ করা এবং মরহুম মানিক মিয়া এটাই দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম জামাল উদ্দিন বলেন, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তাঁর বলিষ্ট লেখনি স্বাধীনতা সংগ্রামকে উজ্জ্বীবিত করেছিল। স্বাধীনতা সংগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মরহুম মানিক মিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net