1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ইউপি সদস্যের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ঈদগাঁওয়ে ইউপি সদস্যের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৪৫ বার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইউপি সদস্য দিদারুল ইসলামের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২জুন) বিকেলে উপজেলার ইসলামাবাদ বাঁশঘাটায় এ মানববন্ধনে ভুক্তভোগীরা অংশ নেন। এসময় তারা মেম্বারের বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম তুলে ধরে তার মেম্বার পদ বাতিলের দাবীও জানান।

মানববন্ধনে মাঝি জাফর আলম, মহিবুল্লাহ, মোখতার আহমদ, ছফর আলম, তোফায়েল আহমদ, ছৈয়দ করিম, হাজেরা খাতুন, নুর বানু, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন ও মোঃ জাফরসহ অনেকে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার দিদারুল ইসলামের অধিনে ইতোপূর্বে কর্মসৃজন প্রকল্পে তারা কাজ করেছেন। তাদের তালিকায় ৫০ জন সদস্য ছিল যাদের ভাতা পাওয়ার সীমকার্ড ও পিনকোড মেম্বার দিদার নিজের কাছে রেখে দিতেন। সরকারী ভাতা এলে তিনি কাউকে না জানিয়ে সবার ভাতা উত্তোলন করে ২/৩ শ টাকা হারে বিতরণ করে সমুদয় টাকা নিজে ভোগ করেন। ন্যায্য টাকা ও সীমকার্ড ফেরত চাইলে তিনি নানান হুমকি ধামকিসহ কাজ থেকেও বাদ দেওয়ার ভয়ভীতি দেখান। তালিকায় ৫০ জনের নাম থাকলেও মাত্র ২৩ জন কাজে উপস্থিত থাকতেন। কিন্তু মেম্বার সবাইকে উপস্থিত দেখিয়ে সকল টাকা নিজে আত্মসাত করেছেন। এ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারী ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভোক্তভোগীরা লিখিত অভিযোগ দেন। অভিযোগটি উপজেলা প্রকল্প কর্মকর্তা তদন্ত করছেন।

অভিযুক্ত মেম্বার দিদারুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net