1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার

‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালাকে ঘিরে আজ রোববার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আয়োজনের মধ্যে রয়েছে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।

আয়োজন বাস্তবায়নে যুক্ত রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা। এর আগে, রাজধানীজুড়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসমাগম ও কর্মসূচির চাপ সামাল দিতে বিকেল ৫টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে ঢাবি মেট্রোরেল স্টেশন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net